কুমিল্লাসোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুত্রবধূ ধর্ষণ মামলার পলাতক আসামি শ্বশুর আটক

প্রতিবেদক
Cumilla Press
মে ২৩, ২০২৬ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

যশোরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান গহর নামে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তা।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী গত ৯ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৪ এপ্রিল রাতে স্বামী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত শ্বশুর তাকে বাড়ির পেছনের আমবাগানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।

অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর অভিযান শুরু করে পুলিশ। পরে র‍্যাবের সহায়তায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পলানপুর এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।