কুমিল্লাসোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

প্রতিবেদক
Cumilla Press
মে ২৩, ২০২৬ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

দেশের আবহাওয়ায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৩ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে দেশের বিভিন্ন বিভাগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এসব অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এই সময় দেশের কিছু জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকলেও বৃষ্টির কারণে তা ধীরে ধীরে কমতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে, যেখানে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

বুধবার নাগাদ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং ঢাকাসহ কয়েকটি বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় সারাদেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।