কুমিল্লাসোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম

প্রতিবেদক
Cumilla Press
মে ২০, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের বাজারে স্বর্ণের দাম পুনরায় কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। নতুন এ মূল্য বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সমন্বয় আনা হয়েছে। নতুন দরে ২১ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায় নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৬ মে স্বর্ণের দামে বড় ধরনের সমন্বয় করে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৬৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৫ বার বেড়েছে এবং ৩১ বার কমেছে।

অন্যদিকে, স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার বাজার অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ৬৫৭ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বেচাকেনা হচ্ছে।

রুপার দাম চলতি বছরে এখন পর্যন্ত ৩৯ বার সমন্বয় করা হয়েছে, যেখানে বাড়ানো হয়েছে ২১ দফা এবং কমানো হয়েছে ১৮ দফা।