রাজধানীর মিরপুরে লামিসা (৭) নামে সাত বছর বয়সি এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ মে) মিরপুরের পল্লবী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লামিসার বাবার নাম আব্দুল হান্নান মোল্লা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই বিষয়টি ৯৯৯-এ কলের মাধ্যমে জানানো হলে পল্লবী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে সিআইডি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, ঘটনাটি সকালে ঘটেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। সোহেল নামে এক ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।














