কুমিল্লামঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট

প্রতিবেদক
Cumilla Press
মে ১৯, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানী ঢাকার রাস্তায় ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটির প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ এর হকারদের ফুটপাত বরাদ্দের ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান।

পরে রিটকারী আইনজীবী বলেন, নীতিমালার যে অংশটিতে ফুটপাত বরাদ্দের কথা বলা হয়েছে, সেটি সংবিধানের ধারা ২১ এবং ৩৬-এ প্রদত্ত জনগণের মৌলিক অধিকার ও অবাধ চলাচলের অধিকারকে লঙ্ঘন করে।