কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ভাবির সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রোববার (১৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক নুর নবী। অভিযুক্ত তানিম মজুমদার উপজেলার বাতিসা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী নারী (ছদ্মনাম) তার স্বামীর অনুপস্থিতিতে দেবরের সঙ্গে যোগাযোগ রাখতেন। এ সুযোগে অভিযুক্ত বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার সম্পর্ক গড়ে তোলে বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ওই নারী অন্তঃসত্তা হয়ে পড়লে অভিযুক্ত তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি।
একপর্যায়ে ভুক্তভোগী নারী বাধ্য হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাইয়ে ডিএনএ পরীক্ষা করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।












