কুমিল্লারবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৭৮টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
Cumilla Press
মে ১৭, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ কার্যকর করতে হরমুজ প্রণালির আশপাশে বাণিজ্যিক জাহাজ চলাচলে কড়াকড়ি বাড়িয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৭৮টি জাহাজকে তাদের নির্ধারিত পথ পরিবর্তনে বাধ্য করা হয়েছে।

শনিবার এক বিবৃতিতে জানানো হয়, অবরোধ জোরদারের অংশ হিসেবে জাহাজগুলোর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে কয়েকটি জাহাজকে অকার্যকর করার কথাও উল্লেখ করা হয়েছে।

মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালির আশপাশের জলসীমায় ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে, যাতে নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর থাকে।

এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের সমালোচনা করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে এবং অনেক জাহাজই তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলাচল করছে।

ইরান আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল না হওয়া পর্যন্ত প্রণালির পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করা হবে না।

তবে চলমান উত্তেজনার মধ্যেও কূটনৈতিক পর্যায়ে কিছু ইতিবাচক ইঙ্গিত মিলেছে। সংশ্লিষ্ট পক্ষগুলো আপাতত পারমাণবিক ইস্যু পাশ কাটিয়ে হরমুজ প্রণালির স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার ও বাণিজ্য সচল রাখার বিষয়কে অগ্রাধিকার দিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।