কুমিল্লাশনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুই দফায় স্বর্ণের বড় পতন, ভরিতে কমলো ৬ হাজার টাকার বেশি

প্রতিবেদক
Cumilla Press
মে ১৬, ২০২৬ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

দেশের বাজারে টানা দুই দফায় কমানো হয়েছে স্বর্ণের দাম, যার ফলে ভরিতে মোট ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে। সর্বশেষ সমন্বয়ের পর নতুন দর শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, সর্বশেষ দফায় ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। এর আগে ১৫ মে ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় এ সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়েছে।

নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ১১৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। অন্যান্য ক্যারেটের ক্ষেত্রেও দাম সমন্বয় করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৬৫ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩০ বার কমানো এবং ৩৫ বার বাড়ানো হয়েছে। একই সময়ে রুপার দামও একাধিকবার ওঠানামা করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।