কুমিল্লাশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার হোমনায় ৩.৫ কেজি গাঁজাসহ আটক ২

প্রতিবেদক
Cumilla Press
মে ১৫, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার হোমনা উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায় হোমনা-মেঘনা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লক্ষীপুর ও গিরিশনগর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি পাইকারি মাছের আড়তের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হোমনা থানায় মামলা দায়ের করা হয়েছে।