কুমিল্লাবৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুরে ‘ধাক্কা পার্টি’র উৎপাত, কৌশলে ছিনতাইয়ে আতঙ্ক

প্রতিবেদক
Cumilla Press
মে ১৪, ২০২৬ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নতুন ধরনের ছিনতাই চক্র ‘ধাক্কা পার্টি’ নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিনব কৌশলে পথচারী ও যাত্রীদের লক্ষ্য করে সর্বস্ব লুটে নিচ্ছে এই চক্র।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি সংঘবদ্ধ দল প্রথমে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি করে। পরে অন্য সদস্যরা এসে পরিস্থিতির সুযোগ নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

সম্প্রতি চাঁন মিয়া হাউজিং এলাকায় এমন একটি ঘটনার পর বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ রয়েছে, একই এলাকায় একাধিক ব্যক্তি এই কৌশলের শিকার হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ফুটেজ বিশ্লেষণ করে চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

এদিকে এলাকাবাসী অপরাধ দমনে সড়কে নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন।