কুমিল্লাবৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষায় জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে গুরুত্ব দিচ্ছে সরকার: মাহদী আমিন

প্রতিবেদক
Cumilla Press
মে ১৪, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

দেশের শিক্ষাব্যবস্থায় শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তবমুখী দক্ষতা অর্জনেও জোর দিচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা Mahdi Amin।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, একটি সুশিক্ষিত জাতি গড়ে তুলতে জ্ঞান ও দক্ষতার সমন্বয় অত্যন্ত জরুরি। কারও মধ্যে জ্ঞান থাকলেও দক্ষতার ঘাটতি থাকে, আবার অনেকের দক্ষতা থাকলেও পর্যাপ্ত জ্ঞান নেই—এই ব্যবধান দূর করতেই সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা হচ্ছে। তরুণদের প্রত্যাশা ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়েই আগামীর বাংলাদেশ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে তিনি জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, সব শ্রেণিপেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণেই পরিবর্তন সম্ভব হয়েছে।