কুমিল্লাবৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বর্ণ-রুপার দামে নতুন রেকর্ড, ভরিতে বেড়ে ২ লাখ ৪৪ হাজার ছাড়াল স্বর্ণ

প্রতিবেদক
Cumilla Press
মে ১৪, ২০২৬ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতি ও স্থানীয়ভাবে বিশুদ্ধ স্বর্ণের সংকটের কারণে নতুন করে মূল্য সমন্বয় করেছে।

নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়, যা আগের তুলনায় ২ হাজার ২১৬ টাকা বেশি। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং কাঁচামালের দামের ঊর্ধ্বগতির কারণে এ সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় লেনদেন হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত একাধিকবার স্বর্ণ ও রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার বেশিরভাগ ক্ষেত্রেই দাম বেড়েছে বলে জানা গেছে।