কুমিল্লাবৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশির মৃত্যু, পতাকা বৈঠকের উদ্যোগ

প্রতিবেদক
Cumilla Press
মে ১৪, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে গুলিবিদ্ধ হয়ে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার আমঝোল সীমান্তের ৯০৫/৬ এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় কয়েকজনের সঙ্গে ভারতের ভেতরে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী Border Security Force (বিএসএফ)-এর একটি টহল দল গুলি চালায়। এতে খাদেমুল গুরুতর আহত হন। পরে সঙ্গীদের সহায়তায় তিনি বাংলাদেশে ফিরে আসেন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় Border Guard Bangladesh (বিজিবি) জানিয়েছে, গুলির অভিযোগটি প্রাথমিকভাবে বিএসএফ অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, বৈঠকের পর ঘটনার বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।