কুমিল্লাবুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির, অতঃপর

প্রতিবেদক
Cumilla Press
মে ১৩, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্ত্রীর করা যৌতুক দাবির মামলায় আত্মসমর্পণ করে আদালতে জামিন চেয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহি।  

বুধবার (১৩ মে) ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির হন তিনি। 

আগের ধার্য তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। 

শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আদালত রাহিকে ৫০০ টাকার জামিন বন্ডে মুক্তি দেন। রাষ্ট্রপক্ষ জানায়, মামলার পরবর্তী তারিখ ৯ জুন পর্যন্ত বিষয়টি মীমাংসার সুযোগ রেখে আদালত এই সিদ্ধান্ত দিয়েছেন।

তানভীরের আইনজীবী দাবি করেন, এটি স্বামী-স্ত্রীর পারিবারিক ভুল বোঝাবুঝি, এবং তারা এখন সমঝোতার পথে যেতে চান।

মামলার নথি অনুযায়ী, গত ৮ মার্চ তানভীর রাহির স্ত্রী ফাহিমা বিনতে মাহবুব পুষ্পিতা তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই তানভীর তার কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন এবং শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

এ ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি টাকা দাবিকে কেন্দ্র করে তাকে মারধরের অভিযোগও ওঠে। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন এবং ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেন।

অভিযোগ আরও বলা হয়, ১ মার্চ রাতে লালবাগ হোস্টেলের সামনে দেখা করতে বলে তানভীর আবারও ৫০ লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে ডিভোর্সের হুমকি দেন।