কুমিল্লামঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার হোমনায় গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

প্রতিবেদক
Cumilla Press
মে ১২, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার হোমনায় পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকায় হোমনা থানা পুলিশ অস্থায়ী চেকপোস্ট পরিচালনাকালে গাঁজাসহ একটি সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করেছে। তবে গাড়ির চালক কৌশলে পালিয়ে যায়।

পুলিশ জানান, ছিনাইয়ার দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে মেঘনা থানার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অভিযান টিম মেঘনা থানাধীন মানিকারচর এলাকায় ধাওয়া দিয়ে প্রাইভেটকারটি আটক করতে সক্ষম হয়।

পরে গাড়িটি তল্লাশি করে পিছনের কেবিনেট থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।