কুমিল্লামঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৪

প্রতিবেদক
Cumilla Press
মে ১২, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এর মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে ২০২৬) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার এএসআই (নিরস্ত্র) সাইফুল ইসলাম সিদ্দিকী ও এএসআই (নিরস্ত্র) মো. ইমরান হোসেন। অভিযানের সময় পৃথক দুইটি জিআর পরোয়ানাভুক্ত মামলার আসামি নাসির (৪৫) কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ শশীদল এলাকার বাসিন্দা।

এছাড়া মাদক সেবনের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আরও তিনজনকে সাজা দেওয়া হয়। তাদের মধ্যে মো. মাসুদ রানা (৪০) কে দুই মাসের কারাদণ্ড, মো. সোহেল (২৭) কে ছয় মাসের কারাদণ্ড এবং সিরাজুল ইসলাম (৪৫) কে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।