কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় যুবককে কু/পি/য়ে হ/ত্যার ঘটনায় আসামি যুবলীগ নেতাসহ ২৩ জন

প্রতিবেদক
Cumilla Press
মে ১১, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার মেঘনা উপজেলায় সড়ক নির্মাণ নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় যুবলীগ নেতাসহ ২৩ জনকে আসামি করে মামলা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামে দেলোয়ার হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

পরদিন নিহতের বড় ভাই ও চালিভাঙ্গা ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির আবদুল বাতেন মৃধা মামলা করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে চন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. নাছির উদ্দিনকে।

যুবলীগ নেতাসহ ১৫ জনের নাম দিয়ে এবং অজ্ঞাত আরও আটজনকে আসামি করে হত্যা মামলাটি হয়েছে বলে সোমবার মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন।

বাদী আবদুল বাতেন মৃধার অভিযোগ, তার ফসলি জমির ওপর দিয়ে মো. নাছির উদ্দিন নতুন একটি সড়ক নির্মাণের কাজ শুরু করেন। তিনি সড়কটি জমির ওপর দিয়ে না নিয়ে পাশ দিয়ে নেওয়ার অনুরোধ জানান। এতে নাছির উদ্দিন ক্ষুব্ধ হন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টির সমাধান করেন। তবে নাছির উদ্দিন তা মেনে নিতে পারেননি।

মামলায় অভিযোগ করা হয়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তিনি ও তার ছোট ভাই দেলোয়ার পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িতে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা নাছির উদ্দিন ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।