কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ার মেদির হাওড়ে বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজ নিলেন কৃষিমন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
মে ৯, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার মেদির হাওড় এলাকা পরিদর্শন করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

এসময় তিনি বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সার্বিক ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।

আজ শনিবার (৯ মে) পরিদর্শনকালে মন্ত্রী হাওড়াঞ্চলের ফসলের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগের কথা শোনেন।

এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষকদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।