কুমিল্লাসোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী–বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩০, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। এতে দুই নেতা প্রায় ২০ মিনিট ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।

এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক জানাজা শেষে একসঙ্গে হেঁটে যাওয়ার সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে তাকে কার্যালয়ে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী নিজে বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে কিছুদূর এগিয়ে দেন। উপস্থিতরা এটিকে সৌজন্যতা ও রাজনৈতিক শিষ্টাচারের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পারস্পরিক সম্মান বজায় রাখার অংশ হিসেবেই এ ধরনের আচরণ অব্যাহত রাখা হচ্ছে।

.

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।