কুমিল্লাশনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নয়াপল্টনে প্রথম ভাষণ: শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৮, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাতে কার্যালয়ের দ্বিতীয় তলার বারান্দা থেকে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ সরকারের প্রতি অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। তাই নেতাকর্মীদের আইনশৃঙ্খলা মেনে চলা এবং সাধারণ মানুষের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা সড়ক অবরোধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করা যাবে না। এতে সরকারের কাজ ব্যাহত হয় এবং মানুষের কষ্ট বাড়ে।

এর আগে বিকেল থেকেই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। একপর্যায়ে সড়কের দুই পাশে ভিড়ের কারণে যান চলাচল ব্যাহত হয়।

এদিন বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী। বৈঠকে সরকারের চলমান কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, স্বাধীনতা দিবস উপলক্ষে আগের দিন এক অনুষ্ঠানে তিনি নয়াপল্টন কার্যালয়ে আসার ঘোষণা দিয়েছিলেন।