কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত ভাড়া নেয়ার খবর পেলে মুহূর্তেই ব্যবস্থা: র‌্যাব

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১৭, ২০২৬ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের খবর পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বাভাবিক রাখতে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

র‌্যাব-১০ এর অধিনায়ক বলেন, ‘ঈদের যাত্রা নিরাপদ করতে র‍্যারের তিন স্তরে ৩২টি টিম কাজ করছে। তারা ২৪ ঘণ্টা মাঠে রয়েছে।’

ঈদ এলেই অনেক অপরাধীদের তৎপরতা বেড়ে যায় বলে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

ঈদে প্রায় ২ কোটি মানুষ ঢাকা ছাড়ছে তাই খালি বাসা গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে র‍্যাব। একই সময় সদরঘাটে নৌ চলাচলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংস্থাটি।

পরে কোস্ট গার্ডের পাগলা স্টেশন কমান্ডার লে. মো. রাকিবুল ইসলাম রনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং পবিত্র ইদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ রাখতে কোস্ট গার্ডের ২৪ ঘণ্টা টহল জারি রয়েছে। সঙ্গে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি ঠেকাতেও নজরদারি আছে।’

.