গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ইরান। গ্রেফতারকৃতরা ইরানের ব্যাপারে ইসরাইলকে তথ্য দিচ্ছিল বলে দাবি তাদের।
গ্রেফতার করার এই ঘটনাটি উত্তর-পশ্চিম ইরানের। পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রসিকিউটরের অফিসের বিবৃতিকে উল্লেখ করে এই খবর দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। ‘গুপ্তচররা’ ইরানের সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোর অবস্থান ইসরাইলকে জানাত।
প্রসিকিউটরের বিবৃতিতে বলা হয়েছে, ‘জায়োনিস্ট শাসকের সঙ্গে যুক্ত কয়েকটি মেরামচার নেটওয়ার্ককে চিহ্নিত করা হয়েছে, যারা সামরিক, আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংক্রান্ত স্থানের বিবরণ শত্রুর কাছে প্রেরণ করছিল। এদের মধ্যে ২০ জনকে বিচারিক আদেশ জারি করে গ্রেফতার ও আটক করা হয়েছে।’
গত সপ্তাহে রয়টার্স জানিয়েছিল, ইসরাইল ইরানের ওপর আক্রমণের নতুন ধাপ শুরু করেছে, যেখানে স্থানীয় তথ্যদাতাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিরাপত্তা চেকপোস্টগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।


.












