কুমিল্লাবৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় আকাশছোঁয়া, হিসাব প্রকাশ করেছে পেন্টাগন

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১২, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতে বিপুল ব্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের মাত্র প্রথম ছয় দিনেই দেশটির সামরিক ব্যয় এক হাজার ১৩০ কোটি ডলার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে পেন্টাগন।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন কংগ্রেসের এক রুদ্ধদ্বার বৈঠকে প্রতিরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই প্রাথমিক ব্যয়ের হিসাব তুলে ধরেন।

তবে কর্মকর্তাদের মতে, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও অনেক বেশি হতে পারে। কারণ এই হিসাবে সংঘাত শুরুর আগে সৈন্য মোতায়েন, সামরিক সরঞ্জাম পরিবহন এবং অস্ত্রভাণ্ডার প্রস্তুত রাখার মতো বড় ব্যয়গুলো অন্তর্ভুক্ত করা হয়নি।

বিশ্লেষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, যুদ্ধের মোট আর্থিক ব্যয় প্রাথমিক হিসাবের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

প্রায় দুই সপ্তাহ ধরে চলা এই সংঘাতের আর্থিক চাপ এবং বৈশ্বিক অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে ওয়াশিংটনে নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ বাড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

.