স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ৫ হাজার পিস ইয়াবাসহ কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের তিন শিক্ষার্থীকে আটক করেছে।
সোমবার (৯ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা ডিবি পুলিশের একটি দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কুমিল্লা জেলা ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িত যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।












