কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘমেয়াদি যুদ্ধের সক্ষমতার দাবি ইরানের, ছয় মাস লড়াই চালানোর প্রস্তুতির কথা আইআরজিসির

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৮, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতার দাবি করেছে  (আইআরজিসি)। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে অন্তত ছয় মাস পর্যন্ত তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সামরিক সক্ষমতা রয়েছে ইরানের।

রোববার (৮ মার্চ) -এ প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র  এ কথা জানান।

তিনি বলেন, Iran-এর সশস্ত্র বাহিনী বর্তমান গতিতে সামরিক অভিযান অব্যাহত রাখতে প্রস্তুত এবং প্রয়োজন হলে দীর্ঘ সময় ধরে যুদ্ধ পরিচালনা করা সম্ভব। চলমান সংঘাতে ইতোমধ্যে–সংশ্লিষ্ট মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

আইআরজিসির দাবি অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নবম দিনে গড়িয়েছে। একই সময়ে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে হামলা ও পাল্টা হামলার ঘটনা অব্যাহত রয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আঞ্চলিক পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে সংঘাত আরও দীর্ঘস্থায়ী ও বিস্তৃত আকার ধারণ করতে পারে।

.