কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাকিব খানের সিনেমায় চমক হিসেবে আসছেন ‘মির্জাপুর’ অভিনেতা

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৭, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলা সিনেমার দর্শকের কাছে ঈদ মানেই শাকিব খানের বড় পর্দার চমক। তবে এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড আর আভিজাত্যের লড়াই নিয়ে নির্মিত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় এবার যুক্ত হলো আন্তর্জাতিক মানের অভিনয়ের টক্কর।

সম্প্রতি সিনেমাটির নির্মাতার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যের লুক। পোস্টারে তাকে দেখা গেছে একজন ‘আফগান পাঠান’ হিসেবে। চেহারার অর্ধাংশ জুড়ে জমাট বাঁধা রক্ত আর তীক্ষ্ণ ও শীতল দৃষ্টি—সব মিলিয়ে এক হাড়হিম করা আবহের সৃষ্টি করেছেন এই অভিনেতা।


পরিচালক আবু হায়াত মাহমুদ এই চরিত্রটিকে কেবল একটি খলচরিত্র হিসেবে দেখছেন না। পোস্টার শেয়ার করে তিনি একে একটি ‘রহস্যময় উপস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন। তার দাবি, দিব্যেন্দুর এই চরিত্রটি সিনেমার ‘খেলার নিয়ম’ বদলে দেবে।

দিব্যেন্দু ভট্টাচার্য মানেই স্ক্রিনে গাম্ভীর্য আর অভিনয়ের গভীরতা। ‘সেক্রেড গেমস’, ‘মির্জাপুর’, ‘জামতারা’ কিংবা ‘দ্য রেলওয়ে মেন’-এর মতো সিরিজে নিজের জাত চিনিয়েছেন তিনি।

এবার শাকিব খানের মুখোমুখি প্রধান খলচরিত্রে তাকে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। নেটিজেনদের মতে, কিং খানের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে একজন দক্ষ অভিনেতাকে কাস্ট করার সিদ্ধান্তটি সিনেমার মানকে নিয়ে যাবে অন্য উচ্চতায়।

.