কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি তেল পাচার রোধে বাংলাবান্ধায় বিজিবির নজরদারি

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৭, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার মধ্যে পাচার রোধে পঞ্চগড়ের চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় টহল ও তৎপরতা জোরদার করেছে  বিজিবি। তল্লাশি, তেল পরিমাপ করার পাশাপাশি ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। 

একইসঙ্গে জেলার ২৮৮ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন শনিবার থেকে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করে।

বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত নেপাল ও ভুটানের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি হয়। পণ্য পরিবহনে ব্যবহৃত গাড়িতে করে কেউ যাতে বাংলাদেশ থেকে জ্বালানি তেল নিয়ে যেতে না পারে, সে জন্য এই বাড়তি সতর্কতা বলে জানায় বিজিবি।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বিজিবির সদর দপ্তরের নির্দেশে আমরা বাংলাবান্ধা স্থলবন্দরে চেকপোস্ট স্থাপন করে বন্দরে আসা-যাওয়া করা গাড়িগুলো তল্লাশি করছি, যাতে কেউ বাংলাদেশ থেকে কোনো জ্বালানি তেল নিয়ে যেতে না পারে। আমরা বন্দরে প্রবেশ করার সময় এবং বন্দর ত্যাগ করার সময় গাড়িগুলোর তেল পরিমাপ করছে বিজিবি।

এ ছাড়া সীমান্ত এলাকাগুলোতেও টহল জোরদার করা হয়েছে।

.