কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ইরানের ইসফাহান প্রদেশে অন্তত ৮ জন নিহত

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৭, ২০২৬ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানে শনিবার (৭ মার্চ) অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক প্রাদেশিক কর্মকর্তা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

ইসফাহান প্রদেশের গভর্নরের দফতরের নিরাপত্তা কর্মকর্তা আকবর সালেহি বলেন, ‘এই হামলায় একজন নারীসহ আটজন নাগরিক শহীদ হয়েছেন।’

তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) যুদ্ধবিমান ইসফাহান শহর এবং প্রদেশের আরও সাতটি শহরের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে।

.