কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের কাইফকে কঠিন ‘আক্রমণ’ করলেন পাকিস্তানের আমির

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৭, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির ও ভারতের সাবেক ব্যাটার মোহাম্মদ কাইফের মধ্যে কথার লড়াই আরও তীব্র হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি মন্তব্য করছেন এই দুই সাবেক ক্রিকেটার

বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই ভারতীয় দল নিয়ে নিয়মিত মতামত ও ভবিষ্যদ্বাণী করে আসছেন আমির। সম্প্রতি কাইফ মন্তব্য করেন, আমির নাকি শুধুই খবরের শিরোনামে থাকতে ভারতের বিষয়ে মন্তব্য করেন। কাইফের এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আমির।

নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিওতে আমির বলেন, ‘তার ক্রিকেট ক্যারিয়ার সম্পর্কে আমি খুব বেশি জানি না। তার পরিসংখ্যান দেখলাম, আইপিএলে সে মাত্র ২৯টি ম্যাচ খেলেছে, স্ট্রাইক রেট ১০৩। তিনি বলছেন, আমি ভারতের বিষয়ে কথা বলি নজরে থাকার জন্য। প্রথমত, ভারতের কথা বলে আমার মনোযোগ পাওয়ার প্রয়োজন নেই। মিস্টার কাইফ, আমি ৩৫০টির বেশি টি–২০ ম্যাচ খেলেছি, আপনি আমার পরিসংখ্যান দেখে নিতে পারেন।’

.