কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর পর এবার সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে পৃথক স্ট্যাটাস দেন তারা। মুহূর্তেই তাদের পোস্ট দু’টি ভাইরাল হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ফেসবুকে পোস্ট দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পোস্টে তিনি লিখেছেন, ‘ইনকিলাব জিন্দাবাদ! ✊ চাঁদাবাজ মুর্দাবাদ! 🚫।’ ইতোমধ্যে পোস্টটিতে আড়াই লাখের বেশি লাইক ও ২১ হাজারের বেশি কমেন্ট করা হয়েছে। সেই সঙ্গে ৪ শব্দের এই স্ট্যাটাসটি শেয়ার করেছেন প্রায় ৮ হাজার মানুষ।
সারজিস আলমের এই স্ট্যাটাসে ইতোমধ্যে দেড় লাখের মতো লাইক পড়েছে। সেই সঙ্গে ১৬ হাজারের বেশি মানুষ স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করার পাশাপাশি প্রায় আড়াই হাজার আইডি থেকে স্ট্যাটাসটি শেয়ার করা হয়েছে।
মাত্র দু’টি শব্দের এই স্ট্যাটাসটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। সমর্থক ও সমালোচক উভয় পক্ষের মধ্যে পোস্টটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।












