কুমিল্লাবৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রথম কার্যদিবসেই ব্যস্ত সময় পার করলেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আজ রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম তার প্রথম কার্যদিবসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন । আজ দুপুরে মন্ত্রী শেখ রবিউল আলম এবং রেলপথ প্রতিমন্ত্রী মো:হাবিবুর রহমান হাবিব ও মো: রাজিব আহসানকে ফুল দিয়ে স্বাগত জানান, রেলপথ সচিব মো: ফাহিমুল ইসলাম,

যা নতুন মন্ত্রীর প্রতি কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা প্রকাশ করে। আজ সকালের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা শহীদ জিয়া রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।এরপর সচিবালয়ের এলাকায় মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব ও মো: রাজিব আহসান ।

রেলপথ, সড়ক ও জনপদ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সভায় মন্ত্রণালয়গুলোর চলমান কার্যক্রম, নতুন পরিকল্পনা এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। নতুন মন্ত্রীর সঙ্গে দেখা করতে উপস্থিত কর্মকর্তারা তার অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রশংসা করেন। এই সাক্ষাৎকালে সকল কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপ-আলোচনা হয়েছে, যা মন্ত্রণালয়গুলোর কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সহায়ক হবে।