কুমিল্লাবৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ই/স/রা/ই/লের র/ক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় প্রথম তারাবিহ সম্পন্ন

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ২০২৬ সালের রমজান মাসের প্রথম তারাবিহ নামাজ আদায় করেছেন হাজার হাজার ফিলিস্তিনি। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুসল্লিরা মসজিদের মূল হলরুম ও উন্মুক্ত চত্বরগুলোতে ভিড় জমান।

মসজিদের খতিব শেখ ইউসুফ আবু স্নেইনাহ এশার ও তারাবিহ নামাজের ইমামতি করেন। নামাজ চলাকালীন ইসরায়েলি পুলিশ সদস্যরা কম্পাউন্ডের মধ্যে অবস্থান নিয়ে মুসল্লিদের মধ্যে টহল দেন।

ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হোসেন ঘোষণা করেছেন যে, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ হিজরি ১৪৪৭ সনের ১লা রমজান হিসেবে সাব্যস্ত হয়েছে।

ইউরো-মেডিটেরিনিয়ান হিউম্যান রাইটস মনিটরের তথ্য অনুযায়ী, রমজানকে কেন্দ্র করে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরায়েলি বিধিনিষেধ জোরদার হয়েছে, যা উপাসনালয়ে প্রবেশের অধিকারকে বাধাগ্রস্ত করছে। ২০২৬ সালের শুরু থেকে আল-আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে ২৫০টিরও বেশি বাধা বা আদেশ জারি করা হয়েছে।

গভর্নরেট জানিয়েছে, ১৬ ফেব্রুয়ারি আল-আকসার ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করা হয়; পরে তাকে মুক্তি দেওয়া হলেও মসজিদে এক সপ্তাহের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ফিলিস্তিনিরা ইসরায়েলের সামরিক অভিযান, গ্রেপ্তার, উচ্ছেদ এবং বসতি সম্প্রসারণকে তাদের ভূখণ্ডের অবৈধ দখল হিসেবে দেখছে। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরায়েলের দখল অবৈধ ঘোষণা করেছে এবং বসতি সরানোর আহ্বান জানিয়েছে।