কুমিল্লারবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লাকসাম–মনোহরগঞ্জে রেকর্ড উপস্থিতি, ধানের শীষ জয় পেলেন ৫১ হাজার ভোটে

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেফুজ ইসলাম নিহাদ

কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে এবার ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মোট ৪ লাখ ৭৮ হাজার ৫৩৫ জন ভোটারের এই আসনে ১৩৫টি কেন্দ্রের সব ফল প্রকাশ হয়েছে।
সর্বমোট ৩ লাখ ১১ হাজার ৮০ জন ভোটার ভোট দেন। এর মধ্যে বৈধ ভোট ৩ লাখ ২ হাজার ৬৬৫টি এবং বাতিল ভোট ৮ হাজার ৪১৫টি। ভোটের হার দাঁড়িয়েছে ৬৫ দশমিক ০১ শতাংশ, যা জেলার আসনগুলোর মধ্যে অন্যতম বেশি।


ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দীকি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৬১ ভোট। দুই প্রার্থীর ব্যবধান দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৭ ভোট।


অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেলিম মাহমুদ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৬২৬ ভোট। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ আবু বকর সিদ্দিক চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯১৯ ভোট। জাতীয় পার্টির মোঃ গোলাম মোস্তফা কামাল লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২১৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী সামির আজিম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল কাশেম হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩৫ ভোট। মুক্তিজোটের মোঃ মিজানুর রহমান চৌধুরী ছড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১২৪ ভোট।
সংখ্যার বিশ্লেষণে দেখা যাচ্ছে, মোট বৈধ ভোটের বড় অংশই গেছে শীর্ষ দুই প্রার্থীর ঝুলিতে। তবে উচ্চ ভোটার উপস্থিতিই এই আসনের নির্বাচনী চিত্রকে আলাদা করে তুলেছে।