কুমিল্লাবুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিভোর্সের পর নিজেকে শেষ করলেন কনটেন্ট ক্রিয়েটর রেশমা

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের ‘চিন্নু পাপু’ খ্যাত তারকা কনটেন্ট ক্রিয়েটর রেশমা। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বেচ্ছায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে ২৪ বছর বয়স হয়েছিল তার।PauseMute

মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন পিপলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দুপুর ১২টার দিকে কেরালা রাজ্যের আদুর গ্রামে একটি ফ্ল্যাট থেকে রেশমাকে মৃত অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা। পরে হাসপাতালে নেয়া হয়। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। দুপুর ২টার দিকে তার পরিবারকে মৃত্যুর বিষয়টি জানানো হয়।

ইনস্টাগ্র্রামে দুই লাখেরও বেশি মানুষ ফলো করতেন রেশমাকে। গ্রাম্য জীবন, স্থানীয় খাবার এবং অন্যসব জীবনধারা সংক্রান্ত কনটেন্ট তৈরির জন্য অল্প সময়ের মধ্যেই তারকা খ্যাতি লাভ করেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, সবশেষ ৩ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছিলেন। স্থানীয় বাজারে তৈরি করা ভিডিও পোস্ট করেছিলেন রেশমা।

জানা গেছে, এ তরুণীর চার বছর বয়সী একটি ছেলে এবং একটি বড় ও একটি ছোট ভাই এবং মা-বাবা রয়েছেন। মৃত্যুর মাত্র একমাস আগেই ডিভোর্স হয়েছে তার। ডিভোর্সের পর ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

রেশমার বাবা জানিয়েছেন, ডিভোর্সের পর খুবই কষ্ট পেয়েছিলেন তাদের মেয়ে। খুব সতর্কতার সঙ্গে থাকতেন, যেন ব্যক্তিগত বিষয়গুলো প্রকাশ না হয়। সবকিছু নিজের মধ্যেই রাখতেন। এমনকি পরিবারের সঙ্গেও সমস্যার কথা আলোচনা করতেন না।