কুমিল্লাবুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির নির্বাচনি ক্যাম্পে আগুন দিলো দুর্বৃত্তরা

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান শহরের ৮ নম্বর ওয়ার্ডের হাফেজঘোনা এলাকায় বিএনপির একটি অস্থায়ী নির্বাচনি প্রচারণা ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাদের দাবি, পরিকল্পিতভাবে এ আগুন দেয়া হয়েছে এবং নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হতে পারে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে শহরের হাফেজঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপির  নেতারা জানান, রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নির্বাচনি প্রচারণা ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। এতে ক্যাম্পের ব্যানার, ত্রিপল ও সামিয়ানা পুড়ে যায়।

নেতারা অভিযোগ করেন, নির্বাচনি পরিবেশকে অস্থিতিশীল করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান,গভীর রাতে কে বা কারা বিএনপির অস্থায়ী নির্বাচনি প্রচারণা ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ঘটনাস্থলে এসে তদন্ত করছি। যে বা যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।