কুমিল্লাবুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“কাদিয়ানীদের চেয়েও জামায়াত ইসলামের বেশি ক্ষতি করেছে”—হেফাজত আমির

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতে ইসলামের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, জামায়াতে ইসলাম কোন ইসলাম না। জামায়াতের সাথে মদিনার ইসলামের কোন সম্পর্ক নাই। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীরহাট বড় মাদ্রাসায় খতমে বুখারী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। 

এ সময় তিনি চট্টগ্রাম-২ এর ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরকে প্রকাশ্যে সমর্থন জানান। 

সমালোচনা করে হেফাজত আমির বলেন, জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়া ধর্মীয় কর্তব্য। কাদিয়ানীদের দিয়ে ইসলামের যে ক্ষতি হয়েছে, এর চেয়ে বেশি ক্ষতি হয়েছে জামায়াতকে দিয়ে। জামায়াত সমর্থকদের কথাবার্তা ভালো না। তাদেরকে আসন্ন নির্বাচনে বর্জন করারও কথা বলেন তিনি।