পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পঞ্চগড়-১ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার পর নির্বাচনী পথসভায় মাইক ব্যবহার করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্ধারিত সময়ের বাইরে মাইক ব্যবহার করে পথসভা চালানোয় আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায়। এ কারণে আর্থিক জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
ধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুড়াবুড়ি বাজারে সারজিস আলমের পথসভায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ। এসময় ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ নগদ পরিশোধ করেন তারা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮ টার পর মাইক ব্যবহার করে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা চলছিল। কথা বলছিলেন প্রার্থী সারজিস আলম। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচন আচরণ বিধির ১৭ এর ২ লঙ্ঘনের দায়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে আগামীতে নির্বাচনী সভায় নির্ধারিত সময়ে মাইকের ব্যবহার করতে সর্তক করা হয়।












