কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল: তারেক রহমান

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেখছি একটি রাজনৈতিক দল আইডি হ্যাক নিয়ে মিথ্যা কথা বলে। ধর্মকে ব্যাবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য।

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, খুলনা একটি রাজনৈতিক দল বলছে তারা ইসলামী শাসন কায়েম করতে চান। কিন্তু নির্বাচনের আগে তারা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছেন। এরা শুধু নিজেদের স্বার্থ নিয়েই কথা বলছে।