কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের পাশে কুবি ছাত্রশিবির

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

আকাশ আল মামুন, কুবি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা কর্তৃক পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বরত কর্মীদেরকে মাঝে দুপুরের খাবার বিতরণ করে এই দলটির নেতাকর্মীরা।

সোমবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শুরু করে বিভিন্ন ভবন ও হলের দায়িত্বে নিয়োজিত ২৫ জন নিরাপত্তা প্রহরীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন তাঁরা।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, “ছাত্রশিবির তার জন্মলগ্ন থেকেই এদেশের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। ছাত্রদেরকে ইসলাম সুমহান আদর্শে উজ্জীবীত করা আমাদের বুনিয়াদি লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিধানে নিয়োজিত ভাইদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি তারই একটি অংশ মাত্র। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন দিনে যখন সবাই পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন করছে, তখনও আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ও প্রহরীরা অক্লান্তভাবে দায়িত্ব পালন করছেন। তাদের এই নিষ্ঠা ও ত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমাদের পক্ষ থেকে সামান্য কিছু করার চেষ্টা করেছি।”