কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোট এর উদ্যাগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২১, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

রাশেদ হোসাইন, নাঙ্গলকোট:

কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোট (কুসান)-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকালে কুমিল্লার গোল্ডেন স্পুনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ১১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোট (কুসান)-এর সভাপতি সৈয়দ আরাফাত আজমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাকারিয়া সাইমুন। প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান এবং রমজানের পবিত্রতা ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. শাহদাত হোসেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, এডভোকেট হামিদুল হক, মক্রমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু, মৌকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কলিমুল্লাহ সাহেব, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এনাম ভূইয়া, প্রফেসর আব্দুল হাকিম এবং শহিদুল্লাহ কাসেম।

অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা ক্রেস্ট হাতে তুলে দেন মাইন উদ্দিন, জাহিদুল ইসলাম, আজহার উদ্দিন ও কামরুল হাসান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাকারিয়া সাইমুন, আরমান উদ্দিন ও রিয়াজ উদ্দিন অন্তর।

এই ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শিক্ষার্থীদের মধ্যে ঐক্যবদ্ধ থাকার বার্তা প্রদান করে।