কুমিল্লাবুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আশঙ্কাজনক ১১

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২৮, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

রংপুরের মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন যাত্রী, যাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।

বুধবার (২৮ অক্টোবর) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ মাজার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের ওমর আলীর ছেলে মোজাফফর হোসেন। বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘খান এক্সপ্রেস’-এর একটি দূরপাল্লার বাস বৈরাগীগঞ্জ মাজার মসজিদ এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের এক যাত্রী মারা যান। খবর পেয়ে উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

ঘটনাস্থলে উপস্থিত বড়দরগাহ হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোয়াজ্জেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকটির পেছনে বাসটির ধাক্কায় এ প্রাণহানি ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।