কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইনি লড়াইয়ে ধনুশের কাছে হেরে গেলেন নয়নতারা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৯, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

দক্ষিণী বিনোদন জগতের দুই জনপ্রিয় তারকা—অভিনেত্রী নয়নতারা ও অভিনেতা ধনুশ, সম্প্রতি একটি তিন সেকেন্ডের ভিডিও কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আইনি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এ নিয়ে পরে ধনুশ নয়নতারার বিরুদ্ধে ১০ কোটি রুপির আইনি নোটিশ পাঠান। এবার সেই আইনি লড়াইয়ে ধনুশের কাছে পরাজিত হলেন নয়নতার।

জানা গেছে, কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে এই আইনি লড়াইয়ে জয়ী হয়েছেন অভিনেতা ধনুশ। সম্প্রতি মাদ্রাজ হাইকোর্ট নয়নতারা এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার করা মামলাটি বাতিল চেয়ে আবেদন খারিজ করে দিয়েছেন।

ঘটনাটি ঘটে যখন নয়নতারার ডকুমেন্টারি ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল’-এ ধনুশের প্রযোজিত সিনেমা ‘নানাম রাউডি ধান’ এর তিন সেকেন্ডের ফুটেজ অনুমতি ছাড়াই ব্যবহৃত হয়। গত বছরের নভেম্বরে কপিরাইট লঙ্ঘন করে ফুটেজ ব্যবহার করার অভিযোগে ধনুশ এই মামলা করেন। সেই সময় নয়নতারার স্বামী ভিগনেশ শিবান ও তাদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্সও মামলায় বিবাদী হয়।

ধনুশের আইনজীবী তখন বলেছিলেন, ‘‘কপিরাইট লঙ্ঘন করে আমাদের সিনেমার ফুটেজ ব্যবহার করা হয়েছে। আমরা ২৪ ঘণ্টার মধ্যে সেই ফুটেজ ডকুমেন্টারি থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি। যদি তা না করা হয়, তবে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং ১০ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করব।’’

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে ধনুশের ক্ষতিপূরণ দাবিকে ‘অত্যন্ত নিচু মানসিকতা’ বলে উল্লেখ করেছেন নয়নতারা। এছাড়াও, তিনি বলেছিলেন যে, বলিউড বাদশাহ শাহরুখ খান, চিরঞ্জীবী, রামচরণসহ অন্যান্য প্রযোজকদের ধন্যবাদ, যারা তাদের সিনেমার ফুটেজ ব্যবহারে কোনো বাধা দেননি এবং সহজেই অনুমতি দিয়েছিলেন।