কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লাকসামে নারী নিখোঁজ, পরে মিলল ঝুলন্ত মরদেহ

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসাম উপজেলার বাকই ইউনিয়নে ঘরের পেছন থেকে পারুল আক্তার (৪৭) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার (২২ সেপ্টেম্বর) এ ঘটনাটি ঘটে। এর আগে, শনিবার রাতে তিনি নিখোঁজ হয়েছিলেন বলে জানায় তার পরিবার। নিহত পারুল আক্তার স্থানীয় মোল্লা বাড়ির আবুল হাশেমের স্ত্রী ছিলেন।

পারুল আক্তারের ছেলে মো. ফরিদ জানান, “শনিবার রাত আড়াইটার দিকে ঘুম থেকে উঠে দেখি, মা ঘরে নেই। প্রথমে ভেবেছিলাম, তিনি বাথরুমে গেছেন। তাই আমি আবার ঘুমিয়ে পড়ি। বাবা তখন ঘুমাচ্ছিলেন। কিন্তু ভোরের দিকে মাকে কোথাও না পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি। পুরো গ্রামে খোঁজার পর দুপুর ১১টার দিকে ঘরের পেছনে গিয়ে দেখি মায়ের লাশ একটি গাছে দড়ি দিয়ে ঝুলছে।”

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) টমাস বড়ুয়া জানান, “আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি এবং কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে, রিপোর্ট আসার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”