কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচং প্রেসক্লাবে নবগঠিত কমিটির প্রথম সভা ও মতবিনিময় অনুষ্ঠিত

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১২, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

মো: নাঈম সরকার, বুড়িচং:

কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটির প্রথম সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে বুড়িচং প্রেসক্লাবে এই সভা আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের উপদেষ্টা আবু মসা, সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ কল্প, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম সুমনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বিগত সভার আলোচ্য বিষয় ও কার্যবিবরণী পাঠ করা হয়। এছাড়াও নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।