কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার প্রয়োজন: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১২, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সব কাজ সংবিধান অনুসারে করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এই সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে লিখিত বৈধতা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের জন্য যে ৬টি কমিশন গঠন করা হয়েছে তাতে জন মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে চাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার হোক। ৭০ অনুচ্ছেদ সংস্কার হলে এতে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জেঁকে বসতে পারবে না। ৭০ অনুচ্ছেদের কারণে আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ প্রধানমন্ত্রীর হাতে চলে গিয়েছিল। এখন আমরা এমন বিচার বিভাগ চাই যে বিচার বিভাগ হবে জনগণের।

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রধানমন্ত্রীসহ তার মন্ত্রিপরিষদের সদস্যরা পালিয়ে যায়। সংসদ সদস্যরা নিখোঁজ হয়ে যান। এ অবস্থায় করণীয় জানতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত জানতে চাওয়া হয়েছিল। তখন আপিল বিভাগের মতামত নিয়েই অন্তর্বর্তী সরকার গঠিত হয়।