ডেস্ক রিপোর্ট : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি ছিল এই আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, ডিরেক্টর মো. জয়নাল আবেদীন ও প্রফেসর ড. কাজী শহীদুল আলম। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অংশ নেন– ব্যাংকের ডিরেক্টর সৈয়দ আবু আসাদ, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, প্রফেসর ড.মো. ফসিউল আলম ও খুরশীদ-উল-আলম প্রমুখ।












