ডেস্ক রিপোর্ট : রাজধানীর বংশালের সিদ্দিক বাজার এলাকায় ইন্টারনেটের কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে একটি ভবনের ওপর থেকে পড়ে শাহ আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ঘটনাটি ঘটে। নিহত শাহ আলম একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগের কাজ করতেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
গুরুতর আহত অবস্থায় সহকর্মী সবুজ শাহ আলমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল পোনে ৬টায় মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দি উপজেলায়। তিনি মহাখালীর কড়াইল বস্তিতে থাকতেন।












