কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা দেবিদ্বারে ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৪ লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা পরিবেশ অধিদপ্তর কার্যালয় ও দেবিদ্বার উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে উপজেলায় ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২টি ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে নিন্মোক্ত ইটভাটার বিরুদ্ধে জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ সময় চর বাকরের মেসার্স নিউ রাসেল ব্রিকসকে ২ লক্ষ টাকা এবং মেসার্স কে এম বি ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন, দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম এবং মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস।

এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন দেবিদ্বার থানা পুলিশ ।