কুমিল্লাশনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় খেলতে যোগ দিলো আরও এক পাকিস্তানি ক্রিকেটার

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৮, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে এসেছেন আমের জামাল। আজ সিলেটে দলের সাথে যোগ দিয়েছেন তিনি। অনুশীলনও করতে দেখা গেছে এই পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডারকে।

জামাল অবশ্য আরো আগেই দলের সঙ্গে যোগ দিতে পারতেন। তবে এতদিন তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশেষে বোর্ড থেকে সবুজ সংকেত মেলায় আসরের মাঝপথেই দলের সঙ্গে যোগ দিয়েছনে জামাল।

সম্প্রতি বল হাতে দুর্দান্ত ফর্মে আছেন এই জামাল। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন এই পেসার। সেই ফর্ম টেনে আনতে পারলে বিপিএলে কুমিল্লার ট্রাম্প কার্ড হতে পারেন তিনি।

এদিকে জামালের সঙ্গে দেরিতে পিসিবির ছাড়পত্র পেয়েছেন আরও চার ক্রিকেটার। তারা হচ্ছেন—সাইম আইয়ুব, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নেওয়াজ ও আকিফ জাভেদ।

অনাপত্তিপত্র পাওয়া ক্রিকেটারের মধ্যে হাসনাইন, নেওয়াজ ও জাভেদ ২৫ জানুয়ারি বাংলাদেশে পা রেখেছেন। তাদের মধ্যে নেওয়াজ ম্যাচও খেলে ফেলেছেন। সব ঠিক থাকলে কুমিল্লার পরের ম্যাচেই একাদশে দেখা যেতে পারে জামালকে।