বিমানে থাকা এক ই’স’রা’ই’লি যাত্রীর সঙ্গে কথা বলেছেন জানিয়ে নেতানিয়াহু বলেন, ওই ঘটনায় ‘একজন পাইলট অন্য পাইলটকে ছু’রি’কা’ঘা’ত করেন। তিনি যাত্রীসহ উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।’
ওই যাত্রীর বরাতে নেতানিয়াহু জানান, ছু’রি’কা’ঘা’তে’র ঘটনার সময় উড়োজাহাজটি ঘূর্ণিপাকে পড়ে যায়। ওই যাত্রী একজন ক্রু সদস্যকে সঙ্গে নিয়ে ককপিটে ঢুকতে সক্ষম হন। তারা দুজন মিলে ছু’রি’কা’ঘা’ত’কা’রী পাইলটকে আটকে ফেলেন। তিনি (গ্রেফতার পাইলট) উড়োজাহাজের বিভিন্ন ব্যবস্থা অচল করার চেষ্টা করছিলেন। একপর্যায়ে উড়োজাহাজে থাকা অন্য ফ্লাইট ক্রুরাও ককপিটে ঢোকেন জানিয়ে ই’স’রা’ই’লে’র প্রধানমন্ত্রী বলেন, পরে উড়োজাহাজ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
দুবাই থেকে ই’স’রা’ই’লে’র উদ্দেশ্যে যাত্রা করা ফ্লাইদুবাইয়ের এই উড়োজাহাজটি জর্ডানের আকাশসীমায় থাকা অবস্থায় ককপিটে এসব ঘটনা ঘটে। এরপর গতিপথ ঘুরিয়ে সৌদি আরবে সেটির জরুরি অবতরণ করা হয়।












